আই নিউজ ডেস্ক
পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত
দেশের পরিবহন খাত সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেন ও বিদেশে অর্থ পাঠানোর বিষয়ে একটি সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার জারি করা এ নির্দেশনায় আন্তর্জাতিক যাত্রী পরিবহন, বিদেশি এয়ারলাইন্স এবং শিপিং কোম্পানির বৈদেশিক কার্গো সেবার টিকিট ইস্যু ও চার্জ সংগ্রহের জন্য অভিন্ন নীতিমালা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এ উদ্যোগের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় একটি একীভূত নিয়ন্ত্রক কাঠামো চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে প্রক্রিয়াগত জটিলতা কমানো, কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং পূর্ববর্তী বিভিন্ন নির্দেশনার অস্পষ্টতা দূর করা।
সার্কুলার অনুযায়ী, বৈদেশিক মুদ্রা লেনদেন ও বহিঃগামী রেমিট্যান্স কার্যক্রম বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এবং এ সংক্রান্ত পরবর্তী সার্কুলারগুলোর আওতায় পরিচালিত হবে। তবে কার্যক্রম সহজীকরণের অংশ হিসেবে পরিবহন খাত-সংশ্লিষ্ট পূর্বের সব নির্দেশনাকে একত্র করে একটি সমন্বিত দলিলে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে প্রয়োজনীয় কিছু সংশোধনও আনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইনের ধারা ২০(৩) অনুযায়ী এ সার্কুলার জারি করা হয়েছে এবং এটি জারির তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে জারি হওয়া নতুন নির্দেশনাগুলোও এই কাঠামোর সঙ্গে সমন্বিতভাবে বিবেচনা করা হবে।
সমন্বিত নির্দেশনায় পরিবহন খাত সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনের বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক যাত্রী পরিবহন ও কার্গো সেবার টিকিট ইস্যু, ফ্রেইট চার্জ সংগ্রহ, বিদেশি এয়ারলাইন ও শিপিং কোম্পানির বৈদেশিক মুদ্রা লেনদেন এবং বাংলাদেশ শিপিং করপোরেশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লেনদেন।
এ ছাড়া বেসরকারি খাতের শিপিং কোম্পানি, এয়ারলাইন, কুরিয়ার সার্ভিস এবং ফ্রেইট ফরওয়ার্ডারদের জন্যও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিপিং কোম্পানি, এয়ারলাইন ও ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্সিগুলোর বৈদেশিক মুদ্রা হিসাব পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি পরিবহন কোম্পানির নামে খোলা বৈদেশিক মুদ্রা হিসাবও এ সার্কুলারের আওতায় আনা হয়েছে।
সার্কুলারে ট্যুর অপারেটরদের জন্যও হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ পদক্ষেপের মাধ্যমে ক্রমবর্ধমান সেবা খাতে স্বচ্ছতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সমন্বিত এ কাঠামোর ফলে পরিবহন ও লজিস্টিক খাতে বহিঃগামী রেমিট্যান্স প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিধিমালার যথাযথ অনুসরণ নিশ্চিত করা যাবে।
ইএন/এসএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























