ঢাকা, মঙ্গলবার   ২৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৫, ২৭ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, ত্রাণ বিতরণ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়