Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৪ ১৪৩২

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২৪ নভেম্বর ২০২২

প্রচণ্ড রোদে শিক্ষা অফিসারের বক্তৃতা শুনে ১৮ শিক্ষার্থী অসুস্থ

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়। ছবি- সংগৃহীত

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়। ছবি- সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলায় একটি স্কুলে প্রচণ্ড রোদের মাঝে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে জেলা শিক্ষা অফিসারের দীর্ঘ বক্তৃতা শুনে ১৮ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঘটনার পরপর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ বুধবার বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান। সকালে ওই স্কুল মাঠে এসেম্বলি চলাকালীন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বক্তব্য দিচ্ছিলেন।

জানা যায়, রোদে দাঁড়িয়ে জেলা শিক্ষা কর্মকর্তার ৪০ মিনিটের বক্তব্য শোনার সময় একে একে ১৮ জন ছাত্রী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারা শ্বাসকষ্টে ভুগতে থাকে। তাদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম জানান, জেলা শিক্ষা কর্মকর্তা আমাদের স্কুলে পরিদর্শনে আসার পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীর্ঘক্ষণ পরামর্শমূলক বক্তব্য দেন। এ সময় হঠাৎ ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা দেয়ার পর বর্তমানে সবাই সুস্থ রয়েছে। অসুস্থ ছাত্রীরা হলেন ৯ম শ্রেণির নিপা আক্তার, শ্রাবনী আক্তার, শামীমা, অপি আক্তার, রিনা আক্তার, তানিয়া রহমান, তাহমিনা, মারিয়া আক্তার, ৮ম শ্রেণির হেলেনা আক্তার, মিতু আক্তার, বৈশাখী চন্দ, উষা আক্তার, ঝুমা আক্তার, ষষ্ট শ্রেণির রূপালী, প্রমি শীল। বাকি তিনজনের নাম জানাতে পারেনি শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল।

কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছিলেন জানতে চাইলে হবিগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসক মমিন উদ্দিন বলেন, ছাত্রীরা মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত হয়েছিল। চিকিৎসায় তারা সুস্থ হয়ে যাওযায় বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়