হবিগঞ্জ প্রতিনিধি
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। লন্ডনভিত্তিক চ্যারিটি সংগঠন নূরীয়া মিশনের উদ্যোগে এই মানবিক প্রকল্প বাস্তবায়ন করা হয়।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় শিবপাশা ইউনিয়নের পাঁচটি এলাকায় স্থাপিত পাঁচটি টিউবওয়েলের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) জহিরুল হক শাকিল। সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এ তথ্য নিশ্চিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরীয়া মিশন হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মহিবুর রহমান চৌধুরী, শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিমখানার সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বিশিষ্ট মুরব্বি ঈমান আলী, শাহ জাহিনুরসহ শান্তিনগর এলাকার উপকারভোগী পরিবারের সদস্যরা।
অনুষ্ঠান চলাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত হয়ে নূরীয়া মিশনের সভাপতি মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জহিরুল হক শাকিল বলেন, “নূরীয়া মিশনের কার্যক্রম সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে অবগত। লন্ডনে অবস্থানকাল থেকেই দেখে আসছি, সংগঠনটি বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো নিরাপদ সুপেয় পানির সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























