ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ১ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৩৬, ১ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে ১০ ঘণ্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

সাময়িকভাবে মৌলভীবাজারে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মৌলভীবাজারের পাশাপাশি এই সেবা বন্ধ থাকবে শ্রীমঙ্গল, মিরপুর, বাহুবল, ভানুগাছ, কমলগঞ্জ, শমসেরনগর ও এর আশেপাশের এলাকায়ও।

জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য ২ এপ্রিল শুক্রবার রাত ৯ টার থেকে পরদিন শনিবার ৩ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সামরিকভাবে বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।

মৌলভীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

আইনিউজ/এসডি

সংশ্লিষ্ট নিউজ: মৌলভীবাজারে আরও ১৬ জনের করোনা শনাক্ত

 কমলগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়