মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:০৯, ১০ এপ্রিল ২০২১
হাসান শাহরিয়ারের মৃত্যুতে মৌলভীবাজার প্রেসক্লাবের শোক
হাসান শাহরিয়ার
বরেণ্য সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত মৌলভীবাজার প্রেসক্লাবের পক্ষে এ শোক বার্তা প্রকাশ করেন।
শোক বার্তায় বলা হয়, প্রবীণ এই গুণী সাংবাদিকের মৃত্যুতে দেশের সংবাদমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশে সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান শাহরিয়ার।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। ইমপালস হাসপাতালের আইসিইউতে সকালে তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট খবর
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























