ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৩১, ১০ এপ্রিল ২০২১

হাসান শাহরিয়ারের মৃত্যুতে আইনিউজের শোক

হাসান শাহরিয়ার

হাসান শাহরিয়ার

জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আইনিউজ.নিউজ পরিবার।  

শোক বার্তায় আইনিউজ.নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল বলেন, হাসান শাহরিয়ার ছিলেন সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক। তিনি তার কর্মে প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তাঁর মৃত্যু গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বৃহত্তর সিলেটের সন্তান হাসান শাহরিয়ারের জন্ম ভাটির দেশ সুনামগঞ্জে। তিনি উচ্চ শিক্ষা শেষে পাকিস্তানের ডন পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন।

কর্মজীবনে তিনি নিউজউইক, আরব নিউজ, ডেকান হেরাল্ড পত্রিকার বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ঐতিহ্যবাহী এ পত্রিকায় নির্বাহি সম্পাদক, কূটনৈতিক রিপোর্টার, চিফ রিপোর্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

হাসান শাহরিয়ার তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন সময়ে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ওকাবের (ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়