ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৫৩, ১০ এপ্রিল ২০২১

সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হাসান শাহরিয়ার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাসান শাহরিয়ার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান শাহরিয়ার। আজ বাদ আসর মরহুমের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। ইমপালস হাসপাতালের আইসিইউতে সকালে তার মৃত্যু হয়।

আইনিউজ/এসশীপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়