ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ২৫ জুন ২০২১
আপডেট: ২২:০৩, ২৫ জুন ২০২১

শনিবার মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত মৌলভীবাজার শহরের কয়েকটি এলাকায় নয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৫ জুন) মৌলভীবাজার বিদ্যুৎ অফিসে কমপ্লেন টেন্ডার আব্দুল সালাম চৌধুরী রাফি বিষয়টি নিশ্চত করেছেন। 

এলাকাগুলো হলো- টিসি মার্কেট থেকে চাঁদনীঘাট ব্রীজ এলাকা, একাটুনা, বুড়িকোনা, উত্তরমুলাইম, ইসলামপুর, সাবিয়া, গুজারাই ও মল্লিকসরাই। এছাড়া গীর্জাপাড়া, আবহাওয়া অফিসের পেছন, চৌমোহনা এলাকার সাগরিকা হোটেল ও আশেপাশের এলাকা। 

কাজ শেষ হওয়া মাত্র তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়