ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৮, ৩০ জুন ২০২১
আপডেট: ১০:৩৯, ৩০ জুন ২০২১

মৌলভীবাজারে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত, আক্রান্তের হার ৪৪%

মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৫৭টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৪%। বুধবার (৩০ জুন) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ২৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৪২ জন। 

নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে রাজনগরের ২ জন, বড়লেখার ৬ জন, জুড়ীর ৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ১২ জন। মৌলভীবাজার সদর উপজেলা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ায় ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা শুন্য।

এদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় গতকাল ১৮৬ জন ব্যক্তিকে ১ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত...

এছাড়া বুধবার (৩০ জুন) পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬০৪ জন। নতুন করে মারা যাওয়াদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৭৭২ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ১২৪ জনে। বিস্তারিত...

এদিকে বাংলাদেশে মঙ্গলবারের (২৯ জুন) আপডেট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়