নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৬:৫২, ৩০ আগস্ট ২০২১
মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের সার্টিফিকেট ও বেল্ট বিতরণী
মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের কিউ টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও বেল্ট বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
গত শুক্রবার (২৭ আগস্ট) শহরের পৌর জনমিলন কেন্দ্রে এসোসিয়েশনের প্র্যাকটিস গ্রাউন্ডে কারাতেকাদের মধ্যে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ সভাপতি শামসুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সৈয়দ মেহবুব মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রুকনুজ্জামান রনি এবং কারাতেকাদের প্রশিক্ষক মো. মিনার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ হাসান ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক বিপুল সিমসাং, কোষাধ্যাক্ষ মারজান আব্দুল্লাহ হাজারী।

এসময় পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বেল্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসোসিয়েশনের কিউ টেস্ট পরীক্ষায় গ্রিন বেল্ট ও এর সার্টিফিকেট পেয়েছেন সীমান্ত দাস ও অলক মিশ্র। অরেঞ্জ বেল্ট পেয়েছেন মাহমুদুর রহমান ও লিজা সুফিয়ান মিম।
এছাড়াও ইয়েলো বেল্টের সার্টিফিকেট গ্রহণ করেছেন আরিয়ানা রহমান, মাহফুজার রহমান, হাফিজুর রহমান, মুস্তাকিম আল মুনাদি, মো. রায়হান আহমেদ, রেজাউল করিম, আব্দুল মুমিন, ফজল আহমেদ, আব্দুল্লা বিন ইসলাম ও খাদিজা আক্তার মাইশা।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























