নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫৩, ৫ অক্টোবর ২০২১
নৌকা থেকে যে পড়ে যায় সে আর নৌকায় উঠতে পারে না : শ্রীমঙ্গলে নানক (ভিডিও)
শ্রীমঙ্গলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নৌকায় উঠে যে লাফালাফি করে পড়ে যায় এই নৌকায় তার আর উঠার সুযোগ নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেশুনেই নৌকা প্রতীক দিয়ে থাকেন। শ্রীমঙ্গলে ভানু লাল রায়কে এ প্রতীক দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে এবং বিজয় নিশ্চিত করলেই প্রধানমন্ত্রীকে মূল্যায়ন করা হবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় শ্রীমঙ্গল ষ্টেশন রোডস্থ ঐতিহ্যবাহী জনসভাস্থল পেট্রোল পাম্প চত্বরে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে বিশাল জনসভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ জেলা ও উপজেলার অনান্য নেতৃবৃন্দর।

এ সময় আরো বক্তব্য দেন নৌকা মার্কার প্রার্থী ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, সিনিয়র সহ সভাপতি ইউছুপ আলী, সহ সভাপতি ডা. হরিপদ রায়, সিনিয়র সদস্য আছকির মিয়া, আবু শহীদ আব্দুল্লাহ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান আজাদ প্রমুখ।

সভায় জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, প্রধানমন্ত্রী ক্ষুদে বার্তা দিয়ে ভানুলাল রায়ের নির্বাচনী প্রচারণায় আসতে বলেন। সে বার্তা পেয়েই তিনি এখানে এসে নেতাকর্মী ও ভোটারদের সাথে কথা বলেছেন। যোগ দিয়েছেন এই জনসভায়। এ সময় তিনি চা শ্রমিক ভাইবোনদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ভানুলাল রায়ের সমর্থনে এ জনসভাটি পেট্রোলপাম্প চত্বর ভরে স্টেশন রোড ও ভানুগাছ রোডও ছাড়িয়ে যায়। জনসভায় প্রায় ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম হয়।
বিস্তারিত ভিডিওতে-
আইনিউজ/এসডি
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটাররা আমার দিকে ঝুঁকছে: ভানু লাল রায়
চেয়ারম্যান পদে কোন প্রার্থীকে ভোট দেবেন শ্রীমঙ্গলবাসী?
শ্রীমঙ্গলের পর্যটন উন্নয়নে কাজ করতে চান স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগরা হাজরা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























