শেরপুর, মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:০৫, ৬ অক্টোবর ২০২১
শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নৌকা বাইচ
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) হামরকোনা যুব সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সিলেট বিভাগের চার জেলা থেকে মোট ১৪টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে কুশিয়ারা নদীর তীরে দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনি ও বৈঠার তালে তালে উৎসবমুখর পরিবেশ দেখা গিয়েছে।
নৌকা বাইচ
তুমুল এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ওসমানীনগর উপজেলার কানাইশাহ তরী, দ্বিতীয় সুনামগঞ্জের জগন্নাথপুরের উড়াল পবন ও তৃতীয় মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারার তরী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু প্রমুখ।
প্রতিযোগিতায় উপস্থিত অতিথিরা
প্রতিযোগিতা শেষে অতিথিরা প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি করে এলইডি টিভি বিজয়ীদের হাতে তুলে দেন।
আইনিউজ/মো. ফাহাদ আহমদ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


























