মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:২১, ৭ অক্টোবর ২০২১
শ্রীমঙ্গলে অভিনন্দিত নৌকা প্রার্থী ভানু লাল রায়
ভানু লাল রায়ের গলায় ফুলের মালা পড়িয়ে দিচ্ছেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। ছবি : আই নিউজ
বিজয়ের পথে নৌকা। চুড়ান্ত ফলাফলের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যেমে অভিনন্দিত হচ্ছেন নৌকা প্রার্থী আওয়ামী লীগের ভানু লাল রায়।বেসরকারি হিসাবে এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে সর্বাধিক ভোট নিয়ে এগিয়ে আছেন নৌকা প্রার্থী।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ভানু লাল রায় ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা শ্রমিক লীগ নেতা প্রেমসাগর হাজরা আনারস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২৮৩ ভোট। এ খবরে মিষ্টি বিতরণ করেছেন ভানু লাল রায়ে কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। ভানু লাল রায়ের গলায় পড়িয়ে দিচ্ছেন ফুলের মালা। তবে রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিস থেকে চুড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীমঙ্গলের ১টি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের ৮০টি ভোট কেন্দ্রের ৫৭৯টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের ভানু লাল রায়, চা শ্রমিক সন্তান ও উপজেলা শ্রমিকলীগের নেতা প্রেম সাগর হাজরা (আনারস প্রতীক), কৃষকলীগের সভাপতি আফজাল হক (ঘোড়া প্রতীক) এবং জাতীয় পার্টি থেকে (লাঙ্গল প্রতীক) নিয়ে মিজানুর রব প্রতিদ্বন্দ্বীতা করেন।
শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন । এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।
উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেব-এর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশনে শূন্যপদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
এ সংক্রান্ত আরও খবর : শ্রীমঙ্গলে বেসরকারি ফলাফলে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ভানু লাল রায়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























