ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ১৯ অক্টোবর ২০২১

প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার উপহার

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে হুইল চেয়ার দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে আহমদিয়া ফার্মেসি লিমিটেড এবং আহমদিয়া বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে একটি হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়।

উপহার গ্রহণ করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহ আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রফি উদ্দিন, আহমদিয়া ফার্মেসি লিমিটেডের চেয়ারম্যান সেলিম আহমদ, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মিজানুর রহমান, আহমদিয়া বিল্ডার্স লিমিটেডের পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

কলেজ সূত্রে জানা যায়, জন্মগত ও দুর্ঘটনার ফলে কয়েকজন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানে।

আহমদিয়া ফার্মেসি লিমিটেডের চেয়ারম্যান সেলিম আহমদ জানান, আমরা প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করছি।  বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বেশি কাজ করে থাকি। তাদের বই, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ নানাবিধ সাহায্য করছি। এবং আমাদের প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের জন্য সকল পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয় সবসময়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ