নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:০৫, ১৯ অক্টোবর ২০২১
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মৌলভীবাজারে বিশেষ সংহতি সভা
মৌলভীবাজার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের (সদর-রাজনগর) সংসদ সদস্য নেছার আহমদ।
উদ্ভুত পরিস্থিতিতে আয়োজিত এ গুরুত্বপূর্ণ বিশেষ সংহতি সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, এনএসআই-এর উপপরিচালক।
এছাড়াও ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জোহা, শামসুল ইসলাম, আহমদ বেলাল, পঙ্কজ রায় মুন্না, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মনবীর রায় মঞ্জু ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় আলেমগণ, পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় জঙ্গীবাদ, মৌলবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























