মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার: বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী আর নেই
গোলাম মোস্তফা চৌধুরী
মৌলভীবাজার জেলা ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী আর নেই।
বুধবার (২০ অক্টোবর) দুপুর ১২ টা ৪৫ মিনিটে মৌলভীবাজার শহরের পশ্চিম সুলতানপুর এলাকায় ভাড়া বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর মৌলভীবাজার অঞ্চলের (মৌলভীবাজার, বাহুবল, নবীগঞ্জ) স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন।
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সম্পাসীতে তাঁর নিজ গ্রামে বাদ এশা নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী ১৯৮২ থেকে ১৯৮৮ পর্যন্ত মৌলভীবাজার জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























