মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪০, ২০ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে সম্প্রীতি রক্ষা দিবস পালিত
‘হিংসা বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান’- এই শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও হিন্দু সম্প্রদায়ের উপর বর্বোরচিত হামলা, অগ্নিসংযোগ এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারে সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে সম্মিলীত সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (১৯ অক্টোবর) চৌমোহনা চত্ত্বরে জেলার অন্যতম সাংস্কৃতিক পুরোধা ব্যক্তিত্ব কবি ও নাট্যকার আব্দুল মতিনের সভাপতিত্বে ও আ স ম সালেহ সুহেলের সঞ্চালনায় মৌলবীবাজার জেলার বিভিন্ন সাংস্কৃতিক দলের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এতে উপস্থিত হন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন যে,বাংলাদেশের ঐতিহ্য অসাম্প্রদায়িকতা। দীর্ঘদিনের অসাম্প্রদায়িক পরিবেশ মৌলবাদীরা ধ্বংসাত্নক কার্যক্রমের মাধ্যমে ধ্বংস করতে চায়, এ হতে দেয়া যাবেনা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে মৌলবাদীদের প্রতিহত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় সেন, ওবায়দুর রহমান ছালিক, জয়দ্বিপ রাজু, বিশ্বজিৎ লাল দত্ত, সুরনজিৎ সুরন, প্রদীপ নাহা, অপু প্রেন্টিস, শর্মিলী প্রেন্টিস, সুপ্রিয়া মিশ্রসহ মৌলভীবাজারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























