নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৫, ২৫ অক্টোবর ২০২১
জুড়ীতে সাফারি পার্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাই রিপোর্ট অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়
মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন অনুমোদন করেছে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এসংক্রান্ত সভায় রিপোর্টে কিছু পর্যবেক্ষণ অন্তর্ভুক্তি সাপেক্ষে এ অনুমোদন দেয়া হয়।
সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, সাফারি পার্কের প্রস্তাবিত এলাকায় অনেক জায়গা অবৈধ দখলে চলে গিয়েছে। এখানে সাফারি পার্ক নির্মিত হলে আর কেউ অবৈধ অনুপ্রবেশ করতে পারবে না ফলে এখানকার পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা পাবে। বর্তমানে প্রস্তাবিত লাঠিটিলার জড়িছড়া ও লালছড়া গ্রামের ২৭০ একর সাফারি পার্ক এলাকায় অবৈধভাবে বসবাসকারী ৩৭ টি পরিবারকে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। জাতির পিতার নামে নির্মিতব্য এ সাফারি পার্কের মহাপরিকল্পনা ও ডিপিপি প্রণয়নের কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব কেয়া খান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং সম্ভাব্যতা যাচাই কমিটির টিম লিডার তপন কুমার দে সহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
আইনিউজ/এসডি
শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের যাত্রা শুরু
ব্রিটেনে এক স্বপ্নবান-শতবর্ষী-সিলেটি দবিরুল ইসলাম | যিনি পেয়েছেন যুক্তরাজ্যের রানীর বিশেষ সম্মাননা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























