ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২১, ২৬ অক্টোবর ২০২১

ভানুগাছ রেলওয়ে স্টেশনে শর্ট সার্কিট, টিকেট বিক্রি বিঘ্নিত

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বৈদ্যুতিক লাইনের মিটারে বাসা বেঁধেছিল চড়ুই  পাখি। সে বাসায় ডিম থেকে পাখির ছানা জন্ম নিয়েছিল। আকস্মিকভাবে মঙ্গলবার এ মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে পুরো মিটারটি পুড়ে যায়। সাথে সাথে ভানুগাছ রেলওয়ে স্টেশন বেলা সাড়ে ১২টা থেকে বিদ্যুৎবিহিন হয়ে পড়ে। সাথে সাথে বাসায় থাকা ছানাসহ চুড়ই পাখি পুড়ে মরে যায়। এ অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১২ থেকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে কোন আন্তনগর ট্রেনের টিকেট বিক্রি করা যায়নি।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, এ স্টেশন অফিসের কাছে প্লাটফর্ম এলাকার বৈদ্যুতিক মিটারে চড়ুই পাখি বাসা বেঁধেছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কোন কারণে এ মিটারে শর্টসার্কিট হয়ে আগুন লেগে মিটারটি পুড়ে গেলে ভানুগাছ রেলওয়ে স্টেশন বিদ্যুৎবিহিন হয়ে পড়ে। একই সাথে আগুড়ে পুড়ে ছানাসহ চুড়–ই পাখিটি মারা যায়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘ঘটনার পর তিনি পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিস কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৫ টা) ভানুগাছ রেলওয়ে স্টেশন বিদ্যুৎবিহিন রয়েছে। বিদ্যুৎবিহীন থাকায় কোন আন্তনগর ট্রেনের টিকেট বিক্রি করা যায়নি।’

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল ডিজিএম মীর গোলাম ফারুক মীর বলেন, ‘বিদ্যুৎকর্মীরা মাঠ পর্যায়ে কর্ম ব্যস্ত থাকায় ভানুগাছ স্টেশনে ক্ষতিগ্রস্ত স্থানে নতুন মিটার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগছে। তবে অল্প সময়ের মধ্যেই নতুন মিটার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’

আইনিউজ/রুহুল হৃদয়/এসডি

শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি

ব্রিটেনে এক স্বপ্নবান-শতবর্ষী-সিলেটি দবিরুল ইসলাম | যিনি পেয়েছেন যুক্তরাজ্যের রানীর বিশেষ সম্মাননা

বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা

মৌলভীবাজারে জিহাদী বইসহ ছাত্রশিবির মাদরাসা কমিটির সভাপতি-সম্পাদক আটক

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়