ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

এস আলম সুমন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৯, ২৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:২১, ২৭ অক্টোবর ২০২১

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন

গতবার ১১৩ ভোট প্রাপ্ত এবারে নৌকার প্রার্থী, আলোচনা-সমালোচনা

আসন্ন ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া কাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের দলীয় প্রার্থী না দিয়ে গত নির্বাচনে ১১৩ ভোট পেয়ে জামানত হারানো ব্যাক্তিকে নৌকার প্রার্থী দেওয়া হয়েছে। এমন খবর প্রকাশ হলে স্থানীয়দের মধ্য ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোননয়ন বোর্ড তাঁদের ফেসবুক পেইজে কুলাউড়ার ১৩টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তালিকা প্রকাশ করে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, কাদিপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর ও কাদিপুর ইউপি আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক ছালিক আহমেদের নাম কেন্দ্রে পাঠানো হয়। মঙ্গলবার কেন্দ্রীয় আওয়ামী লীগ কুলাউড়ার ১৩টি ইউনিয়নের তালিকা প্রকাশ করে। ছালিক আহমেদ যিনি গত ইউনিয়ন পরিষদনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ১১৩ ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন। দলের মনোনয়ন প্রত্যাশী অন্য দুই প্রার্থীর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া প্রকাশ করে পোস্ট দেন। 

ছালিক আহমদের বলেন, দল এবং নেত্রী আমাকে প্রার্থী করেছেন, আমি নিশ্চিত জয়ী হব। গত বছর স্বতন্ত্র প্রার্থী হলেও আমি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। কেউ কেউ আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন কিন্তু নির্বাচনে নৌকা জয়ী হবে এতে সন্দেহ নেই। 

তবে হতাশা ব্যাক্ত করছেন এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হতে ইচ্ছুক জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ গিলমান। তিনি জানান,

এটা কাম্য নয়। উপজেলা আওয়ামী লীগ হতাশ, সেই সাথে হতাশ ইউনিয়নের নেতাকর্মীরা। প্রার্থী বদল হবে বলে আশা করছি।

মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর বলেন, তৃণমূল থেকে আওয়ামী ঘরোনার রাজনীতি করে আসছি। গত নির্বাচনেও নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবারো মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু পাইনি। স্বাভাবিকভাবে হতাশ। তবে দল ও নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে যাবো।

এদিকে উপজেলা আওয়ামী লীগ বলছে তারা প্রার্থী বদল করার জন্য ইতিমধ্যে হাইকমান্ডে যোগাযোগ শুরু করেছে। 

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু জানান, তিন জনের নাম কেন্দ্রে পাঠাতে হয় তাই বাধ্য হয়ে অন্য দুই প্রার্থীর সাথে ছালিক আহমদের নামও দিতে হয়েছে। তবে নৌকা নিয়ে জয়ী হতে পারবে এমন প্রার্থীরা ইতিমধ্যে হাইকমান্ডে যোগাযোগ করছেন আশা করছি দ্রুত যৌগ্য প্রার্থী মনোনিত হবেন এবং নৌকা এই আসনে যোগ্য প্রার্থী পাবে।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি

ব্রিটেনে এক স্বপ্নবান-শতবর্ষী-সিলেটি দবিরুল ইসলাম | যিনি পেয়েছেন যুক্তরাজ্যের রানীর বিশেষ সম্মাননা

বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা

জন্মদিনের পার্টিতে বিমানবালা সাজে পরীমনির নাচ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়