কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:৫৬, ২৭ অক্টোবর ২০২১
কমলগঞ্জে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে এরশাদ মিয়া (৫০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার মৃত রেজান মিয়ার ছেলে।
বুধবার সন্ধ্যায় নিহতের বসতঘরের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের ১৫ ও ১৭ বছরের দুই মেয়ে এবং জাহাঙ্গীর নামে ২০ বছরের এক ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী হাসিনা বেগম বলেন, বুধবার দুপুরে স্বামীকে বসতঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে বিকালে গোসল করতে যান। বাড়ি ফিরে দেখতে পান টিন সেটের ঘরের স্ট্রীলের দুটি দরজা বন্ধ। টিনের পাক দিয়ে রক্তত্ব অবস্থায় পরে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল ঘটনস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন।
তবে স্থানীয়দের দাবী, এরশাদ প্রতিবন্ধী হলেও কাজ করেই সংসারের যোগান দিতেন। তার স্ত্রী হাসিনার দ্বিতীয় বিয়ে করা নিয়ে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্থানীয়রা গলাকাটার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন। নিহতের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে হলেও স্ত্রী হাসিনাকে বিয়ের পর থেকে স্ত্রীর সাথে উজিরপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন এরশাদ।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/রুহুল হৃদয়/এসডি
কামারচাকে ৪ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণকাজ শুরু
নবীগঞ্জ রাজা কমপ্লেক্সে আগুন
পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে হেলে পড়ে ফেরি
আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে চলব: প্রধানমন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























