কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ার কর্মধায় ফের নৌকার মাঝি আতিক, কর্মী সমর্থকদের উল্লাস
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোননয়ন বোর্ড কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করে। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা এম এ রহমান আতিককে কর্মধা ইউনিয়নে টানা দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে এম এ রহমান আতিকের সমর্থক ও দলের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এর পরে সহস্রাধিক সমর্থক ও নেতাকর্মীরা শহর থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে কর্মধায় নিয়ে যান। সেখানে পুরো ইউনিয়নে আনন্দ মিছিল শেষে এম এ রহমান আতিকের বাড়িতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রা শেষে নেতাকর্মী ও ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এম এ রহমান আতিক বলেন, গত নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে এই ইউনিয়নের বিজয় এনেছিলাম। এরপর থেকে কর্মধার মানুষের জীবনমানোন্নয়নে ব্যাপক উন্নয়ন করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব স্বীকৃত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রতিটি গ্রামে লেগেছে। পাহাড় অধ্যুষিত আমাদের কর্মধাকে যোগাযোগের ক্ষেত্রে মডেল ইউনিয়নে পরিণত করেছি। দল আবারো আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদন্ধিতা করার সুযোগ দিয়েছে। আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ইনশাল্লাহ্ আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আবারো আমার এলাকার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে কর্মধার মানুষের জীবন মানন্নোয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।
তিনি আরো বলেন, নৌকার প্রার্থীতা না দিতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো। কিন্তু দল আমাকে আশাহত করেনি। নৌকার প্রার্থীতা একটি বিজয়। আসন্ন নির্বাচনে এলাকার জনগণ নৌকাকে বিজয়ী করবেন।
আইনিউজ/ এস আলম সুমন/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























