ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ২৮ অক্টোবর ২০২১
আপডেট: ১৮:১২, ২৮ অক্টোবর ২০২১

বড়লেখায় বিএনপি-জামায়াত পরিবারে নৌকা দেওয়ায় বিক্ষোভ (ভিডিও)

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ। গত বুধবার (২৭ অক্টোবর) রাত ৯টার তারা বর্ণি-দাসেরবাজার সড়কের ফকিরবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

তাদের অভিযোগ- ইউনিয়ন পরিষদের নির্বাচনে বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তৃণমূলের মনোনীত এক নম্বর প্রার্থী ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত। মনোনয়ন বোর্ডে তাকে দলীয় সভানেত্রী মনোনীত করলেও পরে তালিকা প্রকাশের সময় রহস্যজনকভাবে প্রার্থী বদলে দিয়ে বিএনপি-জামায়াত পরিবারের লোককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা আরও জানাচ্ছেন- ওই প্রার্থী কালো টাকা ও জালিয়াতির মাধ্যমে দলীয় প্রতীক পেয়ে গেলেও নির্বাচনে জেতা সম্ভব হবে না। তারা জনপ্রিয় প্রার্থী আব্দুল মুহিতকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিক্ষোভের আগে ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, ছয়েফ উদ্দিন তুলা, নজরুল ইসলাম নজু, আব্দুল করিম, বিশ্বজিৎ চক্রবর্তী চন্দন, খালেদ আহমদ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও রেজাউল করিম প্রমুখ। এসময় বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

বড়লেখায় বিএনপি-জামায়াত পরিবারে নৌকা দেওয়ায় বিক্ষোভ (ভিডিও)

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়