নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:২৮, ২৮ অক্টোবর ২০২১
গণটিকা : মৌলভীবাজার পৌরসভায় ২য় ডোজ নিলেন ২৭৬৮ জন
মৌলভীবাজার পৌরসভায় গণটিকা কার্যক্রম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে গতমাসে দেয়া হয়েছিল করোনা প্রতিরোধী ১ম ডোজের গণটিকা। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম চলে, এতে মৌলভীবাজার পৌরসভায় টিকা নিয়েছেন ২৭৬৮ জন।
সকাল থেকে ১১২ টি কেন্দ্রে টিকা প্রদান শুরু হয়। এই ক্যাম্পেইনকে উপলক্ষে বুধবার (২৭ অক্টোবর) মৌলভীবাজারে এসে পৌঁছে সিনোফার্মের ৬০ হাজার ডোজ টিকা।
এসময় বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মোর্শেদসহ পৌর কাউন্সিলরবৃন্দরা।

সিভিল সার্জন জানান, জেলার প্রত্যেকটি ইউনিয়নে ১ টি করে কেন্দ্র ও ৩টি বুথ রয়েছে। আর ৫টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ টি করে কেন্দ্র আর ২টি বুথ আছে। করোনা প্রতিরোধে এ ধাপে জেলায় ৬০ হাজার মানুষকে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।
পৌর মেয়র মো. ফজলুর রহমান আইনিউজকে জানান, পৌরসভা এলাকায় ৯ টি টিকাকেন্দ্রে আজ (২৮ অক্টোবর) ২য় ডোজের টিকা নিয়েছেন ২ হাজার ৭৬৮ জন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে গণটিকাদান কর্মসূচি পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। সে সময় চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। কিছু জায়গায় পরের আরও দুইদিন এই কর্মসূচি চলে।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি
কামারচাকে ৪ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণকাজ শুরু
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























