এ জে লাভলু, বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১১:১১, ৩০ অক্টোবর ২০২১
বড়লেখায় বিদ্রোহীদের যে বার্তা দিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেছেন, ‘দলের কোনো কমিটিতে বিদ্রোহীদের আর স্থান না দিতে আমাদের কাছে নির্দেশনা এসেছে। যারা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হবেন; তারা আওয়ামী লীগের কাউন্সিলে কোনো পদে আসাতো দূরের কথা সদস্য পদ পর্যন্তও পাবেন না।’
তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে নৌকার প্রার্থী দিয়েছেন। আমরা যেহেতু দল করি; তাই দলের সিদ্ধান্ত আমাদেরকে মানতেই হবে। এখানে অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই। গতবারের কোনো বিদ্রোহী প্রার্থীকেই এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ভুলক্রমে কোথাও দুই-একজনকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে।’
শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৮টায় মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সম্পাদক মিছবাহুর রহমান আরও বলেন, ‘রাজনীতি একদিনের নয়। এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে থেকেই রাজনীতি করে যেতে হয়। তাই বিদ্রোহী হয়ে নিজেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে ধ্বংস করবেন না। সকলের কাছে অনুরোধ ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করুন।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ সিরাজ উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভ্রত দাস শিমুল, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি হাজী বাবুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
আইনিউজ/এজে লাভলু/এসডি
চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন
বড়লেখায় বিএনপি-জামায়াত পরিবারে নৌকা দেওয়ায় বিক্ষোভ
মৌলভীবাজার পৌরসভায় চলছে ৫৫ কোটি টাকার কাজ, মার্চে শেষ হবে সেন্ট্রাল রোডের কাজ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























