ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৩৩, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:০২, ৩০ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মৌলভীবাজার রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ (ভিডিও)

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৮২টি শাখা সারাদেশে একযোগে শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় নিজ নিজ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে  ‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তি’- স্লোগান নিয়ে মানবন্ধন পালনের কর্মসূচি পালন করেছে। অন্যান্য শাখাগুলোর পাশাপাশি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখাও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণ করেন মৌলভীবাজারের সাধারণ মানুষ, সাংস্কৃতিক কর্মী, সংগঠক ও বিশিষ্টজনেরা। 

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশ। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ডা. এম এ আহাদ। 

প্রতিবাদী এই মানববন্ধন শুরু হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের "ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা" গান দিয়ে। এরপর একেএকে  'বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃষ্টান, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি',  'দুর্গম গিরি কান্তার মরু', 'গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান', 'সংকোচের বিহবলতা নিজেরে অপমান', 'মুক্তির মন্দির সোপান তলে', 'তীর হারা এই ঢেউয়ের সাগর' গানগুলো সমবেত পরিবেশন করা হয়। ছিল কবিতা আবৃত্তি  বাতাসে লাশের গন্ধ এবং আমার পরিচয়।  গানের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শহরের বিশিষ্টজনেরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন এবং সম্প্রীতির জন্য সকল শুভশক্তিকে এক হবার আহবান জানান।

সকলের কণ্ঠে উচ্চারিত হয় মানবতার জয়গান। বক্তারা বলেন, ধর্মীয় পরিচয় নয়, মানুষের পরিচয় হোক ‘মানুষ’ হিসেবে। 

বিস্তারিত ভিডিওতে-

মানববন্ধনে বক্তব্য রখেন সালেহ সোহেল, খালেদ চৌধুরী,  সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, আব্দুল মতিন, অধ্যাপক মো: আব্দুল খালিক প্রমূখ। কবিতা আবৃত্তি করেন ডোরা প্রেন্টিস এবং সৈয়দ মনসুর আহমেদ সুমেল। গান পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দ। 

সমবেত জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আইনিউজ/এসডি

চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন

মৌলভীবাজার পৌরসভায় চলছে ৫৫ কোটি টাকার কাজ, মার্চে শেষ হবে সেন্ট্রাল রোডের কাজ

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ