নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:৪৩, ৩০ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মৌলভীবাজারে উদযাপিত হয়েছে 'কমিউনিটি পুলিশিং ডে ২০২১'। শনিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বের করা হয় বর্ণাঢ্য র্যালী।
মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রের হলরুমে সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) নাছের রিকাবদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী এবং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান এবং ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান।
সভা শেষে পুলিশ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

"মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়।
পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো মৌলভীবাজারেও শনিবার ৩০ অক্টোবর “কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়।
মৌলভীবাজারে এ বছরের সেরা কমিউনিটি পুলিশ অফিসার নির্বাচিত হন মৌলভীবাজার মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব এসআই ইফতেখারুল ইসলাম। সেরা কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হন কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য ভট্রাচার্য।
আইনিউজ/এসডি
চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন
মৌলভীবাজার পৌরসভায় চলছে ৫৫ কোটি টাকার কাজ, মার্চে শেষ হবে সেন্ট্রাল রোডের কাজ
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, সিসিটিভি ফুটেজে চিহ্নিত
মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























