শেরপুর (মৌলভীবাজার প্রতিনিধি)
আপডেট: ১৩:২৪, ৩১ অক্টোবর ২০২১
শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকধীন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি দেওয়া হয়। এসময় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে সার্কেল, সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার শেখ মাসুদ করিম।
র্যালি শেষে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেনের সভাপতিত্বে থানা ভবনে কমিউনিটি পুলিশিং ডে এর বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান, হাইওয়ে থানা পুলিশের এসআই হাসান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুর ফেরীঘাট শাখা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মিয়া, শ্রমিক নেতা জাহাঙ্গীর খাঁন সহ স্থানীয় সর্বসাধারণ।
আলোচনা সভার শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের ইমাম মুফতি আল-আমিন। শেষে হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন। এবং পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে, পুলিশকে সহায়তা করতে সকলের নিকট সহযোগীতার আহবান জানিয়েছেন।
আইনিউজ/মো. ফাহাদ আহমদ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























