শ্রীমঙ্গল প্রতিনিধি
শেষ হলো জপমালা রানী ‘মা মারীয়ার তীর্থোৎসব’ (ভিডিও)
মা মারীয়ার তীর্থোৎসব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জপমালা রানী মা মারীয়ার ৩২তম তীর্থোৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানের সাধু যোসেফ ধর্মপল্লীতে মা মারীয়ার তীর্থস্থানে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হয়।
এই উৎসবের এবারের মূল সুর ছিলো ‘পরিবারের আদর্শ মা মারিয়া’। এর আগে গত শনিবার( ৩০ (অক্টোবর) সন্ধ্যায় তীর্থ উৎসবটি শুরু হয়।

রোববার সরেজমিনে তীর্থোৎসবে গিয়ে দেখা যায়, উৎসবকে ঘিরে সাজ সাজ রব। হাজারো খ্রীষ্ট ধর্মালম্বী দেশের বিভিন্ন জায়গা থেকে এই তীর্থোৎসবে যোগ দিতে সমবেত হয়েছেন। সকালে বিভিন্ন ধর্মপল্লী থেকে আসা পুরোহিতগণ ভক্তদের নিয়ে উৎসব মূল প্রার্থনা (খ্রিষ্টযোগ) করেন। সমবেত প্রার্থনায় বিশ্বের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি মঙ্গল কামনা করা হয়। এ সময় তীর্থস্থানের ৫০ ফুট উচুর মা মারীয়ার মূর্তিতে প্রণাম ও প্রদীপ প্রজ্জ্বলন করেন আগত খ্রীষ্ট ভক্তরা।

সিলেট ধর্ম প্রদেশের আর্চ বিশপ, শরৎ ফ্রান্সিস গোমেজ বলেন, জপমালা রানী মা মারীয়া আমাদের ঈশ্বর যিশু খ্রীষ্টের মাতা। তিনি শুধু যিশু খ্রীষ্ট্রেরই মাতা নন। মা মারীয়া আমাদের সকলের মাতা। আমরা মা মারীয়ার মধ্যস্থতায় ঈশ্বরের প্রার্থনা করি, ঈশ্বরের করুনা লাভ করে থাকি। মা মারীয়ার প্রতি ভক্তি শ্রদ্ধা ও প্রার্থনা থেকে আমরা এই স্থানে মা মারীয়ার তীর্থস্থান গড়ে তুলেছি। এখানে প্রতিবছরই দেশের বিভিন্ন জায়গা থেকে খ্রীষ্ট ভক্তরা সমবেত হন। আমরা খ্রীষ্ট ধর্মালম্বীসহ বিশ্বের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনায় মা মারীয়ার কাছে প্রার্থনা করেছি। বিশ্ব একটি মহামারির মধ্যে আক্রান্ত আমরা প্রার্থনা করছি ঈশ্বর যেন আমাদের সকলকে সুস্থ রাখেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
আইনিউজ ভিডিও
জপমালা রানী ‘মা মারীয়ার তীর্থোৎসব’
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























