ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ১ নভেম্বর ২০২১
আপডেট: ১৬:৩৮, ১ নভেম্বর ২০২১

মৌলভীবাজার : সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১, সিজন ৯ উদ্বোধন (ভিডিও)

সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন

সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন

ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার সিপিএএম-এর আয়োজনে স্থানীয় কলেজ স্টেডিয়ামে শুরু হয়েছে লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১, সিজন-৯।

সিপিএএম সভাপতি ফখরুল ইসলাম রাজুর সভাপতিত্বে সোমবার (১ নভেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। উদ্বোধক হিসেবে উপিস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। 

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানি ইমরান, ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, কোয়াব মৌলভীবাজার-এর সাধারণ সম্পাদক হাসান আহমেদ জাভেদ, সিপিএএম সদরের প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, সহসভাপতি গাজী আবেদ, দেলওয়ার মজুমদার চমন, সহসভাপতি ফয়জুর রহমান সুহেল, টুর্নামেন্ট আহবায়ক রুহুল আমিন রাহুল, সিদ্দিকুর রহমান, ফাহিম রাজু, নাহিদ আহমেদ সুমন, সিপিএএম সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, টুর্নামেন্ট সদস্য সচিব সাদমান সাকিব চৌধুরী, যুগ্ম সম্পাদক রেজওয়ান রহমান, সৌদ আল সুফিয়ান সাগর, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রাব্বি, তানভির শিপু, কোষাধ্যক্ষ নিয়াজ খান, মসিউর রহমান জসিম, শাফিউল আহমেদ জুসেফ, মাহবুবুর রহমান শাওনসহ সকল টিমের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। 

টুর্নামেন্টে জেলা সদরের ৫১টি দলে মোট ৮১৬ জন ক্রিকেটার অংশগ্রহণ করছেন। প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এটা সিপিএএম-এর ৯ বছরে ১৭ নাম্বার টুর্নামেন্ট।

সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১, সিজন ৯ উদ্বোধন (ভিডিও) 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ