মৌলভীবাজার প্রতিনিধি
মুন্সিবাজারের উন্নয়নে ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগ
মুন্সিবাজার ইউনিয়ন পরিচ্ছন্ন ও অগ্রসর করার লক্ষ্যে দেশ এবং প্রবাসের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। ঐক্যবদ্ধ এ প্লাটফর্মের মাধ্যমে এলাকায় শিক্ষার মান উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং এলাকার হতদরিদ্র মানুষকে সহায়তা ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।
সোমবার ( ১ নভেম্বর) বিকেলে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘মুন্সীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ওয়ার্ল্ডওয়াইড’ সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
ব্যবসায়ী আশিক আলীর সভাপতিত্বে মোহাম্মদ জাকেরের সঞ্চালনায়, সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী আব্দুর রকিব এডভোকেট। স্বাগতিক বক্তব্য রাখেন প্রধান এডমিন সমাজসেবক ইংল্যান্ড প্রবাসী খায়রুল আনাম খান। আলোচনায় অংশগ্রহণ করেন মোস্তাক চৌধুরী, খালেদ আহমেদ, কাজল মালাকার, সায়রুল ইসলাম, আব্দুল আউয়াল, টিটন আহমেদ, মৌলানা আরিফ আহমেদ চৌধুরী,বেলাল আহমেদ প্রমুখ।
সংগঠন সূত্রে জানা যায়, অরাজনৈতিক এই প্লাটফর্মটি গড়ে উঠেছে মুলত মুন্সিবাজার ইউনিয়নের বাসিন্দা যারা প্রবাসে বসবাস করেন এবং দেশে বসবাসরত ইউনিয়নের সচেতন নাগরিকদের নিয়ে। তাদের লক্ষ্য হলো ইউনিয়নকে শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়া। সরকারের কাজের পাশাপাশি বেসরকারি উদ্যোগে কাজের মধ্যে দিয়ে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা। এ লক্ষ্যে ঐক্যবদ্ধ এ সামাজিক আন্দোলনের যাত্রা শুরু হয়েছে।
সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন একটি অবহেলিত অঞ্চল। এ ইউনিয়ন এক সময় জেলার রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চায় সমৃদ্ধ ছিল। পাকিস্তান আমল থেকে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম, কৃষক আন্দোলনসহ গৌরব উজ্জ্বল ইতিহাস ঐতিহ্য রয়েছে। কিন্তু বর্তমানে অতীত ঐতিহ্য ও জৌলুশ হারিয়েছে এলাকাটি। শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে না গিয়ে যেন পশ্চাৎপদ জনপদে পরিনত হয়েছে। এই সংগঠন কিছু উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে। এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে কাজ করবে। বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।গরীব অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াবে। কন্যাদায়গ্রস্থ পিতার পাশে দাড়াবে। এই ইউনিয়নের সকল বাসিন্দা প্রবাসী ও দেশি মানুষের সহায়তা একটি তহবিল গঠন করে এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে বলে জানানো হয়।
নেতৃবৃন্দ জানান, আজকে সংগঠনের আত্মপ্রকাশ হলো পরবর্তীতে একটি কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের পর গঠনতন্ত্র প্রনয়ণ করার মধ্যে দিয়ে মানুষকে সহায়তা ও বিভিন্ন সামাজিক, উন্নয়নমুলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
আইনিউজ ভিডিও
সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১, সিজন ৯ উদ্বোধন
চাকরি করে কেউ একটা ভালো বাড়ি বানাতে পারবে না, এদিক সেদিক করেও সম্ভব না।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























