ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ৩ নভেম্বর ২০২১
আপডেট: ১৯:২৯, ৩ নভেম্বর ২০২১

কুলাউড়ায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ক্যারম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাব্বির আহমদ (১৮) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকালে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের উত্তর পাবই গ্রামে ক্যারম বোর্ড খেলা নিয়ে মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বির একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাব্বির গুরুতর আহত হয়। আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সাব্বিরের মৃত্যু হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে দুই মহিলাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

কমলগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা : সিসিটিভি ফুটেজ

মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেলেন কমলগঞ্জের নাজমুল

রাজনগরে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নামে সড়কের নামকরণ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ