নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১০:২৮, ৪ নভেম্বর ২০২১
শ্রীমঙ্গলের চা-বাগানে নির্মাণ হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় (ভিডিও)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্মছড়া চা বাগানে নির্মাণ হচ্ছে নতুন সরকারি উচ্চ বিদ্যালয়। ‘সারাদেশে ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’- শীর্ষক প্রকল্পের আওতায় এ বিদ্যালয়টি নির্মাণ করা হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে নতুন এ বিদ্যালয়ের কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ছয়তলা একাডেমিক কাম প্রশাসনিক এই ভবনে ব্যয় হবে ১৫ কোটি টাকা।
উল্লেখ্য- দেশে ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় শহর এবং জয়পুরহাট জেলা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্থাপন করা হচ্ছে এসব মাধ্যমিক বিদ্যালয়।
৪৩৫ কোটি টাকা ব্যয়ে এই ৯টি বিদ্যালয় স্থাপনের জন্য ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিস্তারিত ভিডিওতে-
বর্তমানে দেশে ৩৩৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী পড়ালেখা করছে। কিন্তু দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার তুলনায় এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। ক্রমবর্ধমান শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।
বর্তমানে চলমান কিছু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ঢাকা, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগে সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা নিয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























