নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে জেলা যুবলীগের বর্ধিত সভা
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতি, চলমান ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা এবং মেয়াদউত্তীর্ণ বিভিন্ন ইউনিটের সম্মেলনের প্রস্তুতি নিয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে মৌলভীবাজার পৌরসভা হলরুমে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় এ বর্ধিত সভা হয়। এতে জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্ততি এবং সংগঠনের সকল ইউনিটের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মতামত দেন বক্তারা। এছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যপারে সতর্ক ও সজাগ থাকার আহবান জানানো হয়।
সভায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য স্ব স্ব ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনের পর শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ, কমলগঞ্জ উপজেলা যুবলীগ, মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগ, মৌলভীবাজার সদর পৌর যুবলীগ ইউনিটের সম্মেলন করার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও জেলার কয়েকটি ইউনিয়নে সম্মেলন করার তাগিদ দেয় হয়। বর্ধিত সভার সিদ্ধান্তগুলো নিশ্চিত করেছেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ।
আইনিউজ/এসডি
কমলগঞ্জে নাজমুল হত্যা : র্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪
কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার
শ্রীমঙ্গলে নারী খুন | Srimangal | Murder | Moulvibazar | Eye News
এবার সত্যি সত্যি বাজারে এলো উড়ন্ত বাইক, বিক্রি শুরু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























