ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

বিষ্ণু পদ দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৩০, ৫ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:৫৫, ৫ নভেম্বর ২০২১

পরিবহন ধর্মঘট : ভোগান্তিতে মৌলভীবাজারের মানুষ

মৌলভীবাজারে ধর্মঘট

মৌলভীবাজারে ধর্মঘট

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে সারাদেশের সাথে মৌলভীবাজারেও চলছে ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (৫ নভেম্বর) শহরের প্রধান-প্রধান বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোন বাস ছেড়ে যায়নি। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড, বেরিরপার বাসস্ট্যান্ড ও চাঁদনীঘাট বাসস্ট্যান্ড এলাকা ঘুরে চোখে পড়ে ভোগান্তির দৃশ্য।

ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় যাত্রী, চালক, চালকের সহযোগী ও কাউন্টার ম্যানেজারের সাথে।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে অভিভাবক কামাল আহমেদ বলেন ‘ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে বেরিয়ে দেখি বাস বন্ধ। আমার ছেলের ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ কাজে ঢাকা যাব। এখন আমি কিভাবে যাব! গতকালকে শুনলাম ট্রাক বন্ধ, এখন দেখি বাসও বন্ধ।’ হতাশায় ভেঙ্গে পড়েন এই অভিভাবক।

জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা (ভিডিও)

আরেক যাত্রী সুমন মিয়া বলেন ‘আগামীকাল নতুন চাকরিতে যোগদান করবো। অনেক কষ্ট করে চাকরির ব্যাবস্থা করেছি। কিন্তু এখন আমি চাঁদপুর কিভাবে যাব, চোখে পথ দেখছি না।’

হানিফ পরিবহনের এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন ‘যখন ৫০ দিনের লকডাউন ছিল তখন কোন মন্ত্রী, এমপি, নেতা কেউই প্রণোদনা দেন নাই। তেলের দাম বেড়েছে ভাড়া বাড়াতে হবে।’  

কথা হয় শ্যামলী কাউন্টার ম্যানেজার সুহেল আহমেদের সাথে। তিনি বলেন, ‘একদিন বাস না চললে কাউন্টার প্রতি লোকসান হয় তিন থেকে চার হাজার টাকা। আমরা চাই সরকার একটা ব্যবস্থা গ্রহণ করবেন।’

বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়- ঢাকা, চাঁদপুর, ভৈরব, চট্রগ্রাম ও অনান্য এলাকাগামী যাত্রীরা পড়েছেন চরম বিপর্যয়ে। অনেকেই ভেঙ্গে ভেঙ্গে সিএনজি, পিকআপ ও অনান্য যানবাহনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছেন। কেউবা ছুটছেন পায়ে হেঁটে।

উল্লেখ্য, দেশে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর প্রতিবাদে ধর্মঘটে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার (৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে বাস-ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

 আইনিউজ ভিডিও

শ্রীমঙ্গলের চা-বাগানে নির্মাণ হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়

 রাজনগরে বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নামে সড়কের নামকরণ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়