কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ডা. এম. এ মতিনের পরিবারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) রামেশ্বরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে তিন শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক সাইফ আহমেদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, জেলার শ্রেষ্ঠ সমাজসেবক আব্দুল হান্নান চিনু, ডা. এম. এ মতিনের ছেলে শরিফ আহমেদ, সমাজসেবক অলী আহমদ খান, ইউপি সদস্য আব্দুস সুবহান বাবু, সমাজসেবক হারুন মিয়া, রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিদ্দেক মিয়া, এডভোকেট সালেহ আহমদ রিপন প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন অধ্যাপক ডা. গুলজার আহমেদ, ডা. রাবেয়া বেগম, ডা. চৌধুরী ফারহানা আহমেদ, ডা. সৈয়দা তারান্নুমা ফারহিন, ডা. আমিনুর রহমান ইমন ও ডা. সাজেদা বেগম।
প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি/আইনিউজ
আইনিউজ ভিডিও
জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























