কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:৫১, ৫ নভেম্বর ২০২১
কমলগঞ্জে ‘অচেনা প্রাণী’র আক্রমণ : নারী-শিশুসহ আহত ৫
কমলগঞ্জে অচেনা প্রাণীর আক্রমণ। প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় 'অচেনা এক প্রাণী'র অতর্কিত হামলার আতঙ্কে মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরন গ্রামের শিশু, নারী, পুরুষেরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩ নভেম্বর) এই প্রাণীটির আক্রমণে আহত হয়েছেন নারী-শিশুসহ ৫ জন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই প্রাণীর হামলায় আহত হয়েছে এলাকার দীপক মল্লিকের শিশু পুত্র দুর্জয় মল্লিক (২)। শিশুটিকে দুপুরে আক্রমণ করে মুখন্ডল, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করে প্রাণীটি। এ সময় পাশে ছিল তার ভাই দিব্য মল্লিক (৫)। তাকেও রক্তাক্ত ও জখম করে। শিশুদের চিৎকারে তাদের মাসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক থাকায় সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অদ্ভুত আকৃতির প্রাণীটা দেখতে অনেকটা কুকুরের মত হলেও খুব তরতাজা। প্রাণীটি একা কোন ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছে। রাতে হাটবাজার থেকে ফেরার পথে অনেককেই লাঠি হাতে দেখা যায়।
আহত দুই শিশুর ছবি এসেছে আইনিউজের কাছে। ছবিতে দেখা যায়, শিশুদের গালে ও মুখে ধারালো নখের জখম। শিশুবিষয়ক নীতিমালার কারণে ছবিটি প্রকাশ করা হয়নি।
একইদিনে প্রাণীটির আক্রমণের শিকার হন এলাকার বিমান রায়ের স্ত্রী জয়ারানী রায় (৩০) ও শিশু পুত্র বিপ্লব রায় (১০), মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। এদিকে স্থানীয়দের দৃষ্টিতে অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহিনী। অদ্ভুত এই প্রাণীর হাত থেকে গ্রামবাসী রাতদিনে দলবেঁধে পাহারা দিচ্ছে। ভয়ে একা কেউ রাতে বাইরে বের হচ্ছেন না। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন।
স্থানীয়দের ধারণা এই প্রাণীটি ক্ষেতে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। একা পেলেই আক্রমণ করছে। অদ্ভুত প্রাণীর হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শুনা যায়। এটা হয়তো কুকুর অথবা খেক শিয়াল হতে পারে, আক্রান্তরা অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
লাউয়াছড়ায় ক্ষিপ্রগতির সাপখেকো শঙ্খিনী সাপ
জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা
কমলগঞ্জে নাজমুল হত্যা : র্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪
কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























