নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালিত
'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে আজ শনিবার (৬ নভেম্বর) মৌলভীবাজারে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ দুলাল মিঞা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মাশরুক রহমান, বিধান দাশ বাঁধন, আকিকুল হোসেন সায়েক, সাইফুর রহমান, রিংকু চক্রবর্তী, বেলাল তালুকদার।
আলোচনা সভা শেষে সমবায়ীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























