নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:৩৮, ৬ নভেম্বর ২০২১
মৌলভীবাজার জেলা পুলিশে টানা দুইবারের শ্রেষ্ঠ সার্কেল অফিসার জিয়া
জিয়াউর রহমানের হাতে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকো পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি গত সেপ্টেম্বর ও অক্টোবর দুইমাসে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন।
আজ শনিবার (৬ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গত অক্টোবর মাসের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের হাতে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ বি এম মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহীদুল হক মুন্সি। এছাড়াও এসময় ছিলেন জেলার সাত থানার অফিসার ইনচার্জরা এবং অন্যান্য কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের দায়িত্বে থাকা সদর-রাজনগর সার্কেলে ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার, চুরি-ডাকাতি-অপরাধ প্রতিরোধে মনিটরিং কমিটি ইত্যাদিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও সদর-রাজনগর সার্কেলে পূজা ও নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিলো স্বাভাবিক। তাই এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানকে এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডি
কমলগঞ্জে নাজমুল হত্যা : র্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪
জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা
জেলহত্যা দিবস | মৌলভীবাজার | পুষ্পর্ঘ্য অর্পণ |
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























