রাজনগর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৩:৪০, ৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৩:৪০, ৭ নভেম্বর ২০২১
রাজনগরে ২৭০৫ জন চা শ্রমিকের মাঝে চেক বিতরণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ২ হাজার ৭০৫ জন অসহায় চা শ্রমিকের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এই চেক দেওয়া হয়েছে।
রোববার (৭ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুন্সিবাজার ইউনিয়নের ১ হাজার ৩০৫ এবং উত্তরবাগ ইউনিয়নের ১ হাজার ৪০০ জন চা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
রাজনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখ্ত, রাজনগর থানার অফিসার নজরুল ইসলাম।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























