আইনিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩:৫৩, ৭ নভেম্বর ২০২১
আপডেট: ২৩:৫৫, ৭ নভেম্বর ২০২১
আপডেট: ২৩:৫৫, ৭ নভেম্বর ২০২১
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
সুমন চৌধুরী
মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সুমন চৌধুরী (২৮) নামে এক যুবক মারা গেছেন। দুর্ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শনিবার (৬ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত সুমন ইউনিয়নের আশ্রয়গ্রামের বাসিন্দা সাচ্চু চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে টিলাগাঁও ইউনিয়নের বাংলাটিলা মাদ্রাসার পাশে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সুমন গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























