কমলগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের ৭ দিন পর বাড়ি ফিরলেন কমলগঞ্জের সিতাংশ
সিতাংশ লাল দত্ত
ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজের সাতদিন পর বাড়ি ফিরলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার সিতাংশ দত্ত (৪৫)। সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট র্যাব-৯ এর প্রধান কার্যালয়ে তাকে পাওয়া গেছে।
সিতাংশর স্ত্রী মনি বালা দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যার দুদিন পর চৈত্রঘাট বাজার থেকে র্যাব সদস্যরা থাকে সন্দেহজনক হিসেবে আটক করে নিয়ে যান।
বাড়ি ফেরার পথে এ বিষয়ে সিতাংশ লাল দত্তের সাথে কথা হলে তিনি জানান, গত ২ নভেম্বর মঙ্গলবার রাতে র্যাব সদস্যরা আমাকে নাজমুল হত্যার ঘটনায় সন্দেহজনক হিসেবে তুলে নিয়ে যান। আমাকে ৭ দিন সিলেট র্যাব-৯ এর ক্যাম্পে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পর নাজমুল হত্যায় কোন সংশ্লিষ্টতা না পাওয়া গত সোমবার সন্ধ্যায় আমার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন। র্যাব সদস্যরা আমাকে কোন নির্যাতন করেনি।
সংশ্লিষ্ট খবর : ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজ কমলগঞ্জের সিতাংশ দত্ত, স্ত্রীর জিডি
সিতাংশ লাল দত্তের স্ত্রী মনিবালা দত্ত আরো বলেন, ঘরে ১৮ মাসের শিশু সন্তানের সর্দি, জ্বরের ওষুধ আনতে গত মঙ্গলভার রাত সাড়ে ১০ টায় ঘর থেকে চৈত্রঘাট বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।
বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বামীকে না পেয়ে গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তার স্ত্রী মনিবালা দত্ত (৪২)।
স্থানীয় লোকজনের নানামুখী খবরে আতঙ্কিত হয়ে স্বামীর সন্ধানে দুটি শিশু সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছিলেন স্ত্রী মনিবালা দত্ত।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























