মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:৪৮, ১০ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে পাগলীকে বাঁচাতে সিএনজি ও ট্রাক দুর্ঘটনায় আহত ৬ (ভিডিও)
মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে সিএনজি ও ট্রাক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৩ টায় মৌলভীবাজার-কুলাউড়া রোডের রায়শ্রী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে ট্রাকের চালক ও হেলপার এবং সিএনজি চালক, দুইজন যাত্রী ও এক পথচারী নারী (পাগলী) রয়েছেন।
আহতরা হলেন- ট্রাক চালক কমলগঞ্জ উপজেলার পতনউষার দিঘীরপার এলাকার বাসিন্দা গণেশ মালাকার, ট্রাক হেলপার সদর উপজেলার কটারকোনা গ্রামের মনমোহন মালাকার, সিএনজিচালক রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সরমপুর গ্রামের আখতার মিয়া। যাত্রী দুইজন ও মানসিক ভারসাম্যহীন পথচারী নারীর (পাগলী) নাম প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার-কুলাউড়া সড়কে মানসিক ভারসাম্যহীন এক নারী এলোপাথাড়ি হাঁটছিলেন। এমন সময় সিএনজিচালিত অটোরিকশাটি তাকে বাঁচাতে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এতে পথচারী নারী, সিএনজির চালকসহ দুই যাত্রী আহত হন।
অন্যদিকে, উল্টে থাকা সিএনজিকে বাঁচাতে পাশ কাটাতে গিয়ে একটি ট্রাক রাস্তার পাশের গাছে আঘাত করে। এতে ট্রাকের চালকসহ হেলপার আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে।
ঘটনাস্থলে আইনিউজে কথা হয় ট্রাকের মালিক কানু দেবের সাথে। কানু দেব বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে অন্যদের সহযোগিতায় চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি। নতুন ট্রাক কিনেছিলাম। কিন্তু দুর্ঘটনায় পড়ে ট্রাকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিডিওতে সড়ক দুর্ঘটনাস্থল
আইনিউজ/বিষ্ণু দেব/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























