কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট
মৌলভীবাজারের কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ ভারত প্রস্তাবিত সীমান্ত হাট (বর্ডার হাট)। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তে কমলপুরস্থ টাউন হলে ভারত বাংলাদেশ বর্ডার হাটের জায়গা নির্বাচনের যৌথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল সহিদুল হক মুন্সি, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
অন্যদিকে ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এডিএম মুসলিম উদ্দিন আহমেদ।
ভারত-বাংলাদেশ বর্ডার হাট পরিচালনা কমিটির যৌথ সভায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বর্ডারের নিকট চাম্পারায় চা-বাগান সংলগ্ন সোনারায় এলাকায় হাট পরিচালনার কার্যক্রম চালু হবে বলে উভয় দেশের প্রতিনিধিবৃন্দ এক মত পোষণ করেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
মৌলভীবাজারের রায়শ্রী এলাকায় সিএনজি ও ট্রাক দুর্ঘটনা। নিহত ১, আহত ৫
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























