কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের রানীরবাজারে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর একটি দল দেড় ঘন্টার প্রচেষ্টায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকদের সরকারিভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডে আফরোজ উদ্দিন বাবুর চায়ের স্টল, বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহের ‘মন্ত্রী হোমিও হল’, নাইম মিয়ার সারের দোকান 'নাইম এন্টারপ্রাইজ', রফিক মিয়ার মুদির দোকান, মনির মিয়ার মুদির দোকান ও চেরাগ মিয়ার মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেরাগ মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। তিনি রাত ৮ টার দিকে তার দোকান বন্ধ করে বাসায় চলে যান।
আইনিউজ/এসডি
জুড়ীতে ভোট দিতে নারীদের আগ্রহ বেশি
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























