নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:৪৯, ১২ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে শুরু হচ্ছে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি) প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। এতে সদর উপজেলার ২৪ টি দল অংশগ্রহণ করছে।
এমসিডিসির সভাপতি সাখাওয়াত লিটন জানান, এই টুর্নামেন্টে সদর উপজেলার ২৪ টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের নিবন্ধিত নিউজ পোর্টাল আইনিউজ (eyenews.news), সময় টিভি, আজকের পত্রিকা এবং রেডিও পল্লীকণ্ঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের মো. ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, কোয়াব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক খয়রুজ্জামান শ্যামল, জেলা ক্রিকেট কোচ (বিসিবি) রাসেল আহমদ, আল-বুসাইবি পারফিউম এর সত্ত্বাধিকারী আসাদ সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটির (এমসিডিসি) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব।
খেলাটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটির (এমসিডিসি) আহ্বায়ক রেজওয়ান মজুমদার রুমান ও সদস্য সচিব শাহনেওয়াজ বিল্লাহ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























