ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:০০, ১৩ নভেম্বর ২০২১
আপডেট: ২২:০৫, ১৩ নভেম্বর ২০২১

মৌলভীবাজার : পুলিশ কনস্টেবল নিয়োগ, প্রস্তুতি কমিটির সভা

মৌলভীবাজার পুলিশ কনস্টেলল নিয়োগ : আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং যোগ্য প্রার্থী নির্বাচনে মৌলভীবাজার পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের নিয়ে প্রস্তুতি মহড়া (Mock Test) অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ নভেম্বর) জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উপস্থিত থেকে প্রস্তুতি মহড়া কার্যক্রম তদারকি করেন। এসময় তিনি নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসাবে বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ প্রদান করেন। 

প্রস্তুতি মহড়ায় উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহিদুল হক মুন্সী।

এছাড়াও নিয়োগ সংক্রান্ত প্রতিটি ইভেন্ট পরিচালনায় দায়িত্বরত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আইনিউজকে বলেন, যারা নিয়োগ পেতে চান সেসব পরীক্ষার্থী ও অভিভাবক  সকলকে এবং সকল সচেতন নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ; তারা অবশ্যই মাথায় রাখবেন যে, পুলিশ কনস্টেলল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতা ও শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নিয়োগের জন্য প্রচুর আবেদনের মধ্য থেকে স্ক্রিনিং করে ১৫৫০ জনকে এডমিট কার্ড দেওয়া হয়েছে। কোনও ধরনের দালাল, আবেদন-তদবিরের মাধ্যমে তাদের কেউ নিয়োগ পাবেন না। মাঠ পর্যায়ে বাছাইয়ের পর চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৪০ জন।

তিনি আরও বলেন, সবাইকে অনুরোধ করা হচ্ছে যে, আপনারা কারো সাথে কোন প্রকার অনৈতিক যোগাযোগ করবেন না। এটি যদি কেউ করেন এবং এটি যদি নিয়োগ কর্তৃপক্ষের নজরে আসে তাহলে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নভেম্বর মাসের ১৪, ১৫ এবং ১৬ তারিখ মৌলভীবাজার জেলায় মাঠ পর্যায়ে রিক্রুট কনস্টেবল (পুলিশ কনস্টেলল নিয়োগ) পরীক্ষার্থী বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মাঠ পর্যায়ের ৩ দিনের পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হবে তাদেরকে ১৭ নভেম্বর, ২০২১ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে যাচাই-বাছাই করে মাঠ পর্যায়ের তদন্ত সম্পন্ন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়