ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৩, ১৬ নভেম্বর ২০২১

বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা 

মৌলভীবাজারের বড়লেখায় দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়। 

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় মৌলভীবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে রেদওয়ান ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং শাপলা ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী দুটি ফার্মেসিকে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

আইনিউজ/এজে লাভলু/এসডি

দেখুন আইনিউজের ভিডিও

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

কোথায় কত বাড়লো বাস ভাড়া

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়