ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:০৯, ১৭ নভেম্বর ২০২১

মৌলভীবাজারে বিএনপির খালেদা জিয়ার সুস্থতা কামনা ও লিফলেট বিতরণ

লিফলেট বিতরণে বিএনপির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণে বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ করেছে বিএনপির মৌলভীবাজার শাখা। এছাড়াও এসময় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) শহরের পশ্চিমবাজার জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। 

খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল।

দোয়া, মিলাদ মাহফিল ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), মৌলভীবাজার জেলা বিএনপির সহ–সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ এম. এ মুকিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব ইজদানী, জেলা বিএনপি অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, পৌর বিএনপির সিনিয়র নেতা শহিদ আহমেদ জুনেদ, মো. আহাদ।

এছাড়াও এসময় ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা ছাত্রদলের সাবেক নেতা নিশাত, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদল সভাপতি মো. রুবেল আহমেদ, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়